
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করার সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ শনিবার সকালে কুমিল্লা জিলা স্কুলের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতীকী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। তা ছাড়া নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে পূবালী চত্বর থেকে সরে নগরীর পুলিশ লাইন মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফাঁকা গুলি ছোড়ে।
ওই দিকে শিক্ষার্থীদের একাংশ নগরীর জিলা স্কুলের সামনে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ লাইন মোড়ে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা চলছিল। নগরীর রাজগঞ্জ, পূবালী চত্বর, নিউমার্কেট এলাকা, ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়ক, রানীরবাজার সড়কসহ বিভিন্ন মোড়ে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসব সড়কে তাঁরা যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ ছাড়া নগরীর কান্দিরপাড় এলাকার সব মার্কেট ও দোকানপাট বন্ধ হয়ে যায়। নগরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনরত ব্রাদার দুলাল চন্দ্র সূত্র ধর বলেন, গুলিবিদ্ধ ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ সময় কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তার (এসি ল্যান্ড) গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোর্শেদ।
জানতে চাইলে উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) সৌম্য সরকার আজকের পত্রিকা’কে বলেন, ‘আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে গাড়িতে আগুন দেওয়া হয়। তখন আমরা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে রক্ষা পাই। এ সময় গাড়িতে তিনজন কর্মচারী ছিলেন। অন্য একটি গাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনিও গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করেন।’
আরও খবর পড়ুন:

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে