Ajker Patrika

হত্যা মামলায় কারাগারে বৈশাখী টিভির ডিএমডি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
হত্যা মামলায় কারাগারে বৈশাখী টিভির ডিএমডি
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে টিপু আলম মিলনকে। ছবি: সংগৃহীত

বৈশাখী টেলিভিশনের অফিস থেকে পুলিশ হেফাজতে নেওয়ার পর প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো। আজ রোববার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ তাঁকে গাজীপুর কারাগারে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই পরিস্থিতিতে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন প্রতিষ্ঠানটির একজন সাংবাদিক।

বেলা সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়। সম্প্রচারে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। মূল ফটকে তালা দিয়ে তাঁদের অবরুদ্ধ করা হয়েছে। হামলায় একজন সংবাদকর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

এ সময় বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে প্রবেশের পর টিপু আলম মিলনকে একদল লোক ঘিরে রাখে বলে পুলিশ জানায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, টিপু আলম বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি।

শনিবার রাতেই বনানী থানা পুলিশ টিপু আলম মিলনকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আনসার একাডেমি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর আজ টিপু আলম মিলনকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত