বিক্ষোভ

আ.লীগ নেতাদের ভারত থেকে পাঠানো টাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে: রিজভী
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও অগ্নিসংযোগের অভিযোগ করেন। তিনি দাবি করেন, ভারতে বসে আওয়ামী লীগের নেতারা দেশে টাকা পাঠিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা
মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।

সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধ করেননি শ্রমিকেরা। তবে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করায় ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সৃষ্ট সংকটের অবসান না হয়ে বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। প্রথম দফার কমপ্লিট শাটডাউনের ৬৬ দিনের মাথায় আবারও একই কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক











