পদত্যাগ

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা যা বলছে, তা পুরোপুরি ঘটনার বিপরীত। আমি তাঁদের একটি অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলাম রাত ১২টা পর্যন্ত। তাঁরা ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠান করেছেন। এ কারণে রেগে গিয়ে দুজনের আবাসিক আসন বাতিল করেছিলাম।

ব্যাংক কেলেঙ্কারিতে প্যারাগুয়ের প্রেসিডেন্টের নাম, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট
ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগপত্র গ্রহণ করেনি দেশটির কংগ্রেস। বরং তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেছে আইনসভা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিম্নকক্ষের সদস্যরা ৭৮-০ ভোটে অভিশংসনের পক্ষে রায় দেন।

প্যারাগুয়েতে ব্যাংক দেউলিয়া হয়ে ৩০ লাখ লোকের আমানত স্থগিত, প্রেসিডেন্টের পদত্যাগ ঘোষণা
লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে রাজনৈতিক ও আর্থিক সংকটে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে। এই ঘটনার পর পদত্যাগ করেছেন দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় বিপর্যয়ের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদ ছেড়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।












