
আগামীকাল শনিবার বিক্ষোভ এবং পরের দিন রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শুক্রবার রাত ৮ টার দিকে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।
অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এ বিবৃতি পাঠান। একইসঙ্গে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেন। আন্দোলনের সকল সমন্বয়ক এ বিষয়ে ওয়াকিবহাল কিনা জানতে চাইলে মাহিন হোয়াটসঅ্যাপ মেসেজে জানান, ‘সবাই ওয়াকিবহাল আছেন।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়।
বিবৃতিতে আরেও উল্লেখ করা হয়, সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা হয়।

কৃষক কার্ডে যুক্ত হচ্ছে কিউআর কোড। কার্ডধারী কৃষকদের শনাক্ত করতে ও তাঁদের সরকারি সুবিধা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে কার্ডে কিউআর কোড যুক্ত হচ্ছে। ফলে কার্ড স্ক্যান করলেই কার্ডধারী কৃষককে সহজে শনাক্ত করা যাবে।
১১ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রীকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। এ সময় চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন রাষ্ট্রপতি।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা একলাফে বেড়ে যাচ্ছে এক শ থেকে প্রায় দেড় শ শতাংশ। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে বাজেটে বরাদ্দ রাখা হলেও বাজেট ব্যবস্থাপনায় চাপে পড়বে সরকার। বাড়তি খরচ মেটাতে রাজস্ব আয় বাড়ানো না গেলে সরকারের ঋণনির্ভরতা বাড়তে পারে।
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
১১ ঘণ্টা আগে