
সরকারের কাছে লাইব্রেরিয়ানের বেতন বাবদ একটি অর্থ অনুদানের আহ্বান জানিয়েছেন দেশের বেসরকারি গ্রন্থাগারগুলোর প্রতিনিধিরা। বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় কার্যনির্বাহী পরিষদের সভায় সরকারের কাছে এই আহ্বান জানান তাঁরা।

মীর শাহে আলম বলেন, কক্সবাজার নিয়ে সরকার বিপদের মধ্যে আছে। কক্সবাজারের পর্যটন ও উন্নয়নে এক প্রকার বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা। এখানে কোনো উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা হাতে নিলেই সংস্থাটি আদালতের দ্বারস্থ হচ্ছে। পরে আদালতের আদেশ অন্যায়ভাবে ব্যবহার করে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে উন্নয়ন।

বিদ্যুৎ ও জ্বালানি-সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।

ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...