জেলার খবর

খুলনায় এক দিনের ব্যবধানে একই বাড়িতে ফের হামলা
খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় জলিল আকনের বাড়িতে এক দিনের ব্যবধানে ফের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে বাড়ির প্রধান ফটক কুপিয়ে চলে যায় তারা। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়ও একই বাড়িতে হামলার ঘটনা ঘটে।

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশে ফ্যাসিবাদী তৎপরতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে।

টিকটকে পরিচয়, ঢাকায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার একটি প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে পড়ে। ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ১৮ নভেম্বর মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) কর

নেত্রকোনায় ইউএনওর কার্যালয়ে আগুন, তদন্তে সাত সদস্যের কমিটি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।












