
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়েই উত্তেজনা বিরাজ করছে। ঘটেছে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা। সরকার এসব ঘটনার জন্য দায়ী করেছে বিএনপি, জামায়াত ও শিবিরকে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ছাত্র শিবির কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অস্ত্র সরবরাহ করছে। ১৮ জুলাই নাজমুল হাসান নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, ঘটনাটি চট্টগ্রামের। ভিডিওটিতে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত ১২ হাজার রিয়েকশন পড়েছে এবং শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে ভাইরাল ভিডিওটির সঙ্গে কোটা সংস্কার আন্দোলন বা শিবিরের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ১ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। দুটি ভিডিওতেই বেশ কয়েকজনকে সুপারির বস্তা থেকে গুলিসহ বিভিন্ন অস্ত্র বের করতে দেখা যায়।
সুপারির বস্তা থেকে অস্ত্র উদ্ধারের এ ঘটনা নিয়ে ওই সময় ‘সুপারির বস্তায় পাচার হচ্ছিল বিদেশি অস্ত্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধির পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায়, সুপারির বস্তা থেকে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনাটি কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্বর এলাকার। এসব অস্ত্রশস্ত্র বস্তায় ভরে পাচারকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন (২৫)। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে তিনি।
অস্ত্র উদ্ধারের বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফকেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদ এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়। সন্দেহজনক একটি মিনি ট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন। গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা চালায়। ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে সুপারির বস্তায় পলিথিনে মোড়া একটি জি-৩ রাইফেল, ৫০টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরও খবর পড়ুন:

‘ফরিদপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘DTV’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যে এক লাখের বেশি বার দেখা হয়েছে। পোস্টটিতে হাজারের বেশি রিঅ্যাকশন ও কমেন্ট রয়েছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে এক হিন্দু নারী শিক্ষকের ওপর ইসলামপন্থীরা হামলা করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Vikas Pokhariyal’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে ৩১ আগস্ট সকাল ১০টায় ভিডিওটি পোস্ট করা হয়। প্রচারিত ভিডিওটিতে প্রায় ৫ হাজার রিয়েকশন, ২৮৭ কমেন্ট ও ২ হাজার ২০০ রি
২ দিন আগে
সম্প্রতি নেপালে ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় বিপুল প্রাণহানি ও ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কোলাজ ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, এটি নেপালে বন্যায় ক্ষয়ক্ষতির ‘আগের ও পরের’ দৃশ্য।
২ দিন আগে‘দুইটা ব্যাংক খোলেন। একটার নাম দেন “বিএনপি ব্যাংক”, আরেকটার নাম দেন “জামায়াত ব্যাংক”। এরপর এক মাস পর দুই ব্যাংকের আমানতের পরিমাণ জনসম্মুখে প্রকাশ করেন। তারপর বুঝব, এই দেশের মানুষ কার কাছে তাদের আমানত রাখতে
৮ দিন আগে