অ্যাম্বুলেন্স

৭ দিনের আলটিমেটাম দিয়ে ঢামেকের অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট গড়াল দ্বিতীয় দিনে, ভোগান্তি চরমে
দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট। এ দিনও হাসপাতালে আসা রোগীদের অ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

ঢামেকে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী বহনে ভোগান্তি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা না করার অবস্থানে অনড়। ধর্মঘটের মধ্যে অ্যাম্বুলেন্স না পেয়ে মরদেহ নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন কয়েকজন স্বজন।

স্বামীর মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে গেছে: ট্রাইব্যুনালে স্ত্রীর জবানবন্দি
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে স্বামী ইসমাইলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে গিয়েছিল। স্বামীর সারা শরীর ছিল রক্তাক্ত। ব্যান্ডেজ না করে তাঁর দেহ নড়াচড়া করা যাচ্ছিল না। লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে পুলিশ-বিজিবি হেনস্তা করে। যার কারণে দুর্ঘটনায় স্বামী মারা গেছে বললে












