
নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে প্রতিদিনই কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। এমন পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল এক জনসমাবেশ রাস্তা ধরে কোনো এক দিকে এগিয়ে যাচ্ছে।
ভিডিওটিতে দাবি করা হচ্ছে, জনসমাবেশটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনমুখী যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ‘সারোয়ার হোসেন প্রবাসী’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার এবং রিয়েকশন পড়েছে ২৩ হাজারের বেশি।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, গণভবন অভিমুখী যাত্রার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘উজালেন্ডো নিউজ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ‘উজালেন্ডো নিউজ’ কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম। গত ২৫ জুন করা টুইটটি থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটি কেনিয়ার রাজধানী নাইরোবির আউটার রিং রোড থেকে ধারণ করা। এই টুইটের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভিডিও ধারণের স্থানটি পাওয়া যায়।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৫ জুন কেনিয়ার পার্লামেন্টে প্রায় সব ধরনের পণ্যে কর বাড়ানোর একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি পাসের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বরসহ পুরো নাইরোবিতে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। এই ঘটনারই একটি ফুটেজ বাংলাদেশে চলমান আন্দোলনকারীদের গণভবন অভিমুখী যাত্রার দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের বিএনপি নেতা হুজুরদের নির্দেশ দিচ্ছেন দু-চারটা হিন্দুকে ধরে মুসলমান বানাতে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে ভাইরাল হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি অ্যালবিনো (শ্বেতি) মহিষকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন—এমন দাবিতে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে
রাজধানীর পল্লবীতে সম্প্রতি শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে, বিচারের দাবি উঠছে, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির ব্যবহারকারী পুরোনো ও ভিন্ন প্রেক্ষাপটের ঘটনাগুলোকে নতুন অপরাধের ভিডিও বলে প্রচার করছে। এসব দাবিতে শেয়ার করা ভিডিও দ্রুত ভাই
৪ দিন আগে
মুসলমানদের নিয়ে কটূক্তি করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে জুতা নিক্ষেপ করেছেন এক মুসলিম নারী এমপি—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে