
ছয় দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। টানা তিন দিন পর আজ মঙ্গলবার ১২ মার্চ পর্যন্ত কর্মবিরতি বর্ধিত করেছে। পাশাপাশি ঈদের ছুটির পর সব দপ্তরে কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিন।
কর্মবিরতির তৃতীয় দিনে আজ কর্মচারীরা কাজ বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নেন। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর এদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম অনেকাংশে ব্যাহত হয়।
অবস্থান সমাবেশে বক্তব্য দেন মো. হাসানুজ্জামান, মো. শাহাজাদা খান, আরিফ হোসেন সুমন, শেখ ফরিদ, মো. আরিফ সিকদার, রেখা রানী সমাদ্দার, সানিয়া বেগম, মাহিন সরদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, উপাচার্য তাঁদের সঙ্গে সোমবারের বৈঠকে মিথ্যাচার করেছেন। তিনি তাঁদের যৌক্তিক দাবি না মেনে বরং ইরান-ইসরায়েল যুদ্ধের অজুহাত দেখান। তাঁদের কোনো দাবিই পূরণ হয়নি। কিন্তু ইউজিসির প্রস্তাবিত একটি নীতিমালার দোহাই দিয়ে দুই বছর ধরে তাঁদের ১৬০ জন কর্মচারীকে আপগ্রেডেশনে পদোন্নতি দিচ্ছেন না।
জানতে চাইলে কর্মচারী প্রতিনিধি মো. হাসানুজ্জামান বলেন, তাঁদের তিন দিনের কর্মবিরতি আজ শেষ হওয়ায় ফের তাঁরা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে ১২ মার্চ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এ জন্য দৈনিক সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি চলবে। ঈদের পর তাঁরা কঠোর কর্মসূচি পালন করবেন। বিশেষ করে তখন পরিবহন, নিরাপত্তা, পরীক্ষা দপ্তরেও কেউ কাজ করবে না বলে জানান তিনি।
ছয় দফা দাবি হলো—নিয়মিত আপগ্রেডেশনে বোর্ড বসানো ও প্রাপ্যতার তারিখ থেকে কার্যকর করা, সিন্ডিকেট অনুমোদিত অধিককাল কাজের বকেয়া বিল পরিশোধ, সরল সুদে সাধারণ গৃহনির্মাণ ঋণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সার্ভিস রুল ও নিজস্ব পেনশন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত সরকারি বিধি অনুযায়ী পেনশন প্রদান, কর্মচারীদের সংগঠন করার অধিকার এবং সব কর্মচারীর বিমা, আবাসনব্যবস্থা ও কল্যাণ তহবিলের আওতাভুক্ত করা।

আজ রোববার পরিচালিত এ অভিযানে হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এর পর নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়...
৫ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় চেয়ারম্যানের হুকুমে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেন তাঁর লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার মধুপুর এলাকায়।
২৫ মিনিট আগে
সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটক কেউই সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন
৪৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে