
বরিশালে আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছে আইনজীবী সমিতি। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ১ মার্চ থেকে আদালতের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মির্যা মো. রিয়াজ হোসেন।
জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাড. মহসিন মন্টু বলেন, আইনজীবীরা বসে আদালত বর্জন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। উদ্ভূত ঘটনায় আইনজীবী সমিতির সভাপতির গ্রেপ্তার হওয়া, মামলা দায়েরসহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে বিচারকদের সঙ্গে আইনজীবীদের সম্পর্ক শান্তিপূর্ণভাবে কীভাবে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
ইতিমধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সঙ্গে একধরনের কথা হয়েছে। সব পক্ষের রাগ-ক্ষোভ দূর করতে কোনোভাবে তো সমঝোতা করতে হবেই। তিনি আরও বলেন, বিষয়টি আরও শীর্ষ পর্যায়ে আলোচনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. জয়নুল আবেদিন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছেন।
এ প্রসঙ্গে বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, আইনজীবী ও বিচারকদের মধ্যে সমঝোতা হয়েছে। আইনজীবীদের নীতিনির্ধারকেরা ঢাকা থেকে এ সমঝোতা করেছেন। এর ফলে তাঁরা আদালত বর্জন কর্মসূচি স্থগিত করেছেন আর সভাপতি লিংকনের জামিন হয়ে যাবে। তিনি বলেন, আইনজীবীরা বিচারকদের সহায়ক। বিচারক ও আইনজীবীদের মধ্যে যাতে দূরত্ব না থাকে, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস গত সোমবার অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। তাঁকে জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা গত মঙ্গলবার আদালত বর্জন ও বিক্ষোভ করেন। বেলা ২টার দিকে তাঁরা অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দেন। এর নেতৃত্ব দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার মহানগর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে হামলার ঘটনার পরদিন বুধবার ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন মহানগর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার। ওই দিনই আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. লিংকনকে গ্রেপ্তারের ঘটনায় অস্থির হয়ে ওঠে আদালত অঙ্গন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের নিজ বাড়ি থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
সারা দেশে বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন। আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
১৪ মিনিট আগে
অবৈধ দখল ও স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদীকে বাঁচাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি বলেছেন, নরসুন্দা কিশোরগঞ্জের প্রাণ। এই প্রাণকে বাঁচাতে কোনো আপস হবে না।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে এমদাদ হোসেন নামের সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজের জমি দখল করে দুটি দোকানঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের জমি দখলের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এ নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদ আলী আজ শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে সংবাদ....
১ ঘণ্টা আগে