কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ। সেখানে গাড়ি ধীরে চলছে, এ কারণে যানজট সৃষ্টি হয়েছে। আমরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছি। আশাকরি শিগগিরই স্বাভাবিক হবে।’


ভারতের ত্রিপুরা রাজ্যে লাগাতার বৃষ্টির কারণে উজান থেকে পানি আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতে বৃষ্টি কমায় স্রোতের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ সংরক্ষণের স্বার্থে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৯ মাসের জন্য সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে দ্বীপের মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। কারণ, এখানকার প্রায় সবকিছুই পর্যটননির্ভর। হোটেল-রেস্তোরাঁ, নৌযান, যানবাহন, দোকানপাট—সবই থমকে গেছে।

তাদের মধ্যে একজনের একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে গেলে এক তরুণ তা তুলতে নামেন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিন জন ট্যাংকে নামেন এবং সবাই অচেতন হয়ে পড়েন।