
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের জামতলা বাজার থেকে পাইপের গোড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আলম মাঝি সড়কের অবস্থা বেহাল। সড়কজুড়ে বড় বড় গর্ত আর কাদাপানিতে একাকার অবস্থা। টানা বর্ষণে গর্তে পানি জমে তৈরি হয়েছে ছোট-বড় ডোবা। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে পথচারী ও যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে এইচএম স্টিল, মোস্তাফা হাকিম গ্রুপ, আবুল খায়ের স্টিলসহ আটটি ব্রিক ফিল্ডের ভারী যানবাহন। এসব যানবাহনের চাপে সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, আলম মাঝি সড়কের আশপাশে রয়েছে জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাউছিয়া হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা, পরিবার কল্যাণ কেন্দ্র, জুলধা ইউনিয়ন পরিষদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়কে চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থায় তাদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
স্থানীয় ব্যবসায়ী মামুন বলেন, সড়কের বেহাল দশার কারণে গাড়ি চলাচল কমে গেছে। কোনো রিকশাচালক এই সড়ক দিয়ে চলাচল করতে চায় না। জরুরি কাজে বের হওয়া মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। তখন এই সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা হাঁটাচলাও অসম্ভব হয়ে পড়ে। দূর থেকে দেখলে তখন সড়কটিকে খাল মনে হবে।
কর্ণফুলী উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, ‘আমরা ইতিমধ্যে সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। দ্রুত বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।’

চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পর এবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
৯ মিনিট আগে
রাজধানীর শীর্ষ সন্ত্রাসীরা এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষকে সরিয়ে দিতে নতুন কৌশল নিয়েছে। তারা প্রতিপক্ষকে হত্যা করতে ভাড়াটে খুনি বা আহত করতে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করছে। তাদের এই কৌশল নিজেদের আড়ালে রাখার জন্য।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে।
৬ ঘণ্টা আগে
বগুড়া জেলায় অন্তত ৩ হাজার লাইন্সেসবিহীন ফার্মেসি রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদারকিতে কার্যকর ভূমিকা নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এ ছাড়া, কিছু ফার্মেসিতে অনুমোদিত যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, এমনকি সরকারি ওষুধ বিক্রি হয় বলেও অভিযোগ রয়েছে।
৬ ঘণ্টা আগে