
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই চারজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তাঁরা সবাই শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানের শ্রমিকের সন্তান। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হরিণছড়া চা-বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, যে চারজনকে রাতে নিয়ে আসা হয়েছিল, তাঁরা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নিহত একজনের পরিবারের সদস্যরা জানান, তাঁদের মধ্যে একজনের একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে গেলে এক তরুণ তা তুলতে নামেন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিনজন ট্যাংকে নামেন এবং সবাই অচেতন হয়ে পড়েন। আরও একজন পরে নামলে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান বলেন, গতকাল রাতে পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে চারজনকে মৃত আনা হয়েছে। আর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি) বলেন, বুধবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চারজন মারা গেছেন বলে শুনেছি।

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পর এবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
১৫ মিনিট আগে
রাজধানীর শীর্ষ সন্ত্রাসীরা এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষকে সরিয়ে দিতে নতুন কৌশল নিয়েছে। তারা প্রতিপক্ষকে হত্যা করতে ভাড়াটে খুনি বা আহত করতে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করছে। তাদের এই কৌশল নিজেদের আড়ালে রাখার জন্য।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে।
৬ ঘণ্টা আগে