
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পানিধার এলাকায় নিকড়ী ছড়ার পাড় ভেঙে চলাচলের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্ধশতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় দ্রুত ছড়ার ভাঙন রোধ ও সংস্কারের দাবিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনপত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া নিকড়ী ছড়া মিশেছে হাকালুকি হাওরের সঙ্গে। বহু বছর ধরে ছড়ার এক পাড়কে রাস্তা হিসেবে ব্যবহার করছে পানিধার গ্রামের মানুষ।
একসময় নিকড়ী ছড়া ছিল প্রশস্ত ও গভীর। উজান থেকে পাহাড়ি ঢল নামলে তার পানি দ্রুত নামত। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ছড়ার জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। কোথাও কোথাও ছড়া ভরাট করা হয়েছে। দীর্ঘদিন ধরে ছড়া খনন না হওয়ায় পানি ধারণক্ষমতাও অনেক কমে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই ছড়া উপচে আশপাশের ঘরবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ছে। সম্প্রতি ভারী বৃষ্টিতে ছড়ার পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে চলাচলের রাস্তাটি ভেঙে পড়ে এবং একটি এতিমখানার শিশুদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা মো. শাহরিয়ার ফাহিম ও সুমন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা ছড়ার পাড় দিয়ে যাতায়াত করি। আগে ছড়াটি বড় থাকায় পানি সহজেই নেমে যেত। এখন দখল-ভরাটের কারণে তা সংকুচিত হয়ে পড়েছে। সাম্প্রতিক বন্যায় ছড়ার এক পাড় ভেঙে পড়ায় আমাদের চলাচলে চরম দুর্ভোগ হচ্ছে। দ্রুত মেরামত না করলে দুর্ঘটনা ঘটতে পারে।’
জানা গেছে, ছড়ার ভাঙন ঠেকাতে স্থানীয়রা বাঁশের বেড়া দিলেও তা কাজে আসেনি। পানিধার গ্রামের মোহাম্মদ ওয়ালি উল্লাহর বাড়ির পাশে ছড়ার পাড় ভেঙে পড়ায় তাঁর টিনের সীমানাপ্রাচীরও ঝুঁকিতে রয়েছে।
বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বুধবার বিকেলে বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে পৌরসভার মাসিক সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।
১ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে হরিণশিকারিদের গুলিতে জমির উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।
১৭ মিনিট আগে
গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
২৬ মিনিট আগে