
সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কার্যালয়ে উপস্থিত থাকা আবশ্যক। বুধবার দায়িত্ব নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট সিটি করপোরেশনে যান নবনিযুক্ত প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। একই সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার হাজির হন। সেখানে তাঁরা নিচতলায় কিছুক্ষণ বসে ৯টার দিকে নিজ কার্যালয়ে যান।
সকাল ৯টা ১০ মিনিটে তিনি নিজের কার্যালয় থেকে বের হয়ে নগর ভবনের বিভিন্ন বিভাগ পরিদর্শন শুরু করেন। বাজার শাখা, পানি শাখা, প্রকৌশল শাখা, স্বাস্থ্য শাখা পরিদর্শনকালে তিনি বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি দেখতে পান।
তিনি অনুপস্থিতদের তালিকা তৈরির নির্দেশ দেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজ কার্যালয়ে সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে রমজান মাসে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতির কথা বলেন কর্মকর্তা-কর্মচারীদের।
বৈঠকে আবদুল কাইয়ুম চৌধুরী সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং করণীয় বিষয়ে নির্দেশনা দেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সকাল ৯টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে উপস্থিতি দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সকাল ৯টায় কার্যালয়ে গিয়ে কাজ করছেন। এমতাবস্থায় আমাদেরও উচিত নির্ধারিত সময়ে উপস্থিত থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা।’
পরে ফোনালাপে আবদুল কাইয়ুম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সময়মতোই অফিসে গিয়েছি। সেখানে গিয়ে দেখি অধিকাংশই কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত। প্রথম দিন হওয়ায় সবাইকে হুঁশিয়ারি করে দিয়েছি। রোববার থেকে কেউ সময়মতো অফিস না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাই সময়মতো কাজ করলে মানুষজন ভোগান্তিতে পড়বেন না।’
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘সব সময় এ রকম হয় না। আজ হয়েছে। সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। আর এ রকম হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১৭ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
৩১ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে