
সিলেটে প্রাইভেট কার থেকে পুলিশের ওয়াকিটকি-চায়নিজ কুড়ালসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে নগরীর বিমানবন্দর থানার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন লিটন মিয়া ও জুনায়েদ আহমদ। এঁদের মধ্যে লিটন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুরনগরের মৃত আব্দুল মালেকের ছেলে এবং উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক। আর জুনায়েদ একই উপজেলার কলাবাড়ী গ্রামের শৈইকুর রহমানের ছেলে।
জানা যায়, নগরীর বিমানবন্দর রোডে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে চেকপোস্টে একটি সাদা প্রাইভেট কারকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু, গাড়িটি সিগন্যাল অতিক্রম করে চলে যাওয়াতে পুলিশ গাড়িটিকে আটকে দেয়।
এ সময় গাড়ির ভেতরে তল্লাশি করে চায়নিজ কুড়াল ও পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গাড়ির আরোহী লিটন ও জুনায়েদকে আটক করে পুলিশ। আজ তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাইভেট কার থেকে চায়নিজ কুড়াল ও একটি ওয়াকিটকি পাওয়া যায়।’
এ সময় গাড়িতে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি। তাই তাঁদের থানা হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ওয়াকিটকি ও গাড়ির ব্যাপারে আমরা কাজ করছি। যদি এসব ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্রে জানা গেছে, লিটন মিয়া ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের ঘনিষ্ঠ আর জুনায়েদ আহমদ ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির বালু-পাথর ও চোরাই মালামালের লাইনম্যান হিসেবে পরিচিত।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আটক লিটন মিয়া ট্রাক চালাতেন। কিন্তু চব্বিশের ৫ আগস্ট পর তিনি সমন্বয়ক হয়ে যান। এরপর ভিপি নুরের গণঅধিকার পরিষদের কোম্পানীগঞ্জের আহ্বায়ক হন। এ ছাড়া সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার তিন গ্রামের সংঘর্ষের মামলার চার্জশিটভুক্ত আসামি লিটন মিয়া। এ ঘটনায় তিনি সেনাবাহিনীর হতে আটক হয়ে কারাগারে যান।

গতকাল রাতে উপজেলার চাঁদপাড়া বাজারে নিজের সেলুন বন্ধ করে বাইসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন কেষ্ট দাস। চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৯১৬) তাঁকে সজোরে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
উপজেলার বর্ণি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাসির সড়কে একটি কালভার্ট ছিল। এতে পানি সরাসরি নদীতে প্রবাহিত হতো। প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে কালভার্টের মুখে মাটি ও বালু ভরাট করে।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে আগামী ছয় মাসের মধ্যে শহরের ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আধা-স্বয়ংক্রিয় (সেমি-অটোমেটিক) সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১ ঘণ্টা আগে
মানিকদীর এলাকাকে মাদকমুক্ত করা এবং সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল বিকেলে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এ সময় পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সভায় হামলা চালায়।
১ ঘণ্টা আগে