বরেণ্য শিক্ষক, লেখক ও গবেষক ড. সফিউদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর আনুমানিক ৪ টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, নাতি নাতনিসহ অগণিত শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ড. সফিউদ্দিন আহমদ সিলেটের এমসি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তীকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। শিক্ষার্থী ছাড়াও তাঁর অসংখ্য গুণগ্রাহী আছেন সিলেটে। তাঁর বাগ্মিতা ও উদ্দীপনাময় বক্তব্য এখনো মানুষের মুখে মুখে ফেরে। তাঁর ‘মানুষ ও শিল্পী বিদ্যাসাগর’, ‘স্বগত ভাবনা’, ‘সাহিত্যের কাল ও কালান্তর’, ‘সোমেন চন্দ : মার্কসবাদী বিপ্লবী ও সাহিত্যিক’, ‘সাময়িকপত্রে শিক্ষাচিন্তা’, ‘বোদলেয়ার-ভেরলেন-মালার্মে’ প্রভৃতি গদ্যগ্রন্থ তাঁকে লেখক ও বুদ্ধিজীবী হিসেবে মর্যাদাবান করে তুলেছে।
সফিউদ্দিন আহমদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন মুরারিচাঁদ (এমিসি) কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন। তিনি বলেন, ‘সফিউদ্দিন আহমদ একজন বরেণ্য শিক্ষাগুরু। তাঁর মৃত্যুতে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত। তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া তাকিয়াপাড়া এলাকার বাসিন্দা হারুনুর রশিদ ও ইসরাত জাহান দম্পতি। তাঁদের ঘর আলো করে গত বছরের ১৬ এপ্রিল জন্ম নেয় যমজ সন্তান আবদুল্লাহ আল ফাহিম ও আবদুল্লাহ আল নোমান।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষকারীরা একপর্যায়ে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দখল করে স্টেশনমাস্টারের কক্ষসহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্পে এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টাকালে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি মাগুরা জেলার মহম্মদপুরের দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।
২ ঘণ্টা আগে