
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ বাজার এলাকায় আগুন দেখা যায়। সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠা লোকজন আগুন দেখতে পেয়ে বাজারের দিকে ছুটে যান। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে এরই মধ্যে আগুনে তিনটি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা হলেন মনজু মিয়া, লালচাঁদ ও বাবলু মিয়া। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাটের পাশের স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী নাহিবুল ইসলাম বলেন, ‘সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ “আগুন আগুন” চিৎকার শুনে বাজারে ছুটে যাই। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারছিল না।’
তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিরো ইসলাম মোবাইলে বলেন, ‘বিড়াবাড়ি বাজারে আগুন লাগার খবর আমরা পাই ভোর ৪টা ১৭ মিনিটে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দিই। তবে পরে আবার ফোনে জানানো হয় আগুন নিভে গেছে। তাই মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে