
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জেলার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করারও প্রক্রিয়া চলছে।
আজ রোববার (১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।
হাসপাতালের সার্বিক কার্যক্রম ও পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল আগের চেয়ে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরা আশা করছি, এই হাসপাতালের মানোন্নয়নে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকার সজাগ রয়েছে।’
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত এরই মধ্যে হয়ে গেছে। এ জন্য সাইট (নির্দিষ্ট স্থান) নির্বাচন করা হয়েছে। মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হলে হাসপাতালের গুরুত্ব ও সেবার পরিধি বহুগুণ বেড়ে যাবে। এ ছাড়া এই অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে বর্তমান ২৫০ শয্যার হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে।’
হাসপাতাল পরিদর্শনকালে স্থানীয় সরকারমন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও লোকবল সংকটের সঠিক তালিকা তৈরির নির্দেশ দেন; যাতে দ্রুত সরকারি বরাদ্দ নিশ্চিত করা যায়। এ ছাড়া রোগীদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসক একটি লিফট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সিভিল সার্জনের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সম্পদ সীমিত হতে পারে, কিন্তু সেই সীমিত সম্পদ দিয়েই সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।’ এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তাদের কর্তব্য পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
২৬ মিনিট আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
২৮ মিনিট আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
২৮ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৩৫ মিনিট আগে