দেশে চলমান সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার ঘোষণা ছিল বাংলাদেশ ব্যাংকের। শেষ পর্যন্ত সে প্রতিশ্রুতি উপেক্ষা করে চলতি সেপ্টেম্বরেও রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে মাত্র আড়াই মাসে ৯৫৫ মিলিয়ন ডলার বিক্রি করা হয়। এতে সাম্প্রতিক সময় রেমিট্যান্সের গতি বাড়ার পরও মোট রিজার্ভ কমে এসেছে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে সেপ্টেম্বরের জন্য বেঁধে দেওয়া ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্য ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।
যদিও গত আগস্ট মাসেও ব্যয়যোগ্য রিজার্ভ ছিল প্রায় সোয়া ১৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জনা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সরকারি কাজে সার, জ্বালানি, খাদ্যসহ অত্যাবশ্যকীয় কিছু পণ্যের আমদানি বিল পরিশোধের জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে ওই পরিমাণ ডলার বিক্রি করে।
এর মধ্যে সেপ্টেম্বরের এ পর্যন্ত প্রায় ১০৬ মিলিয়ন ডলার, আগস্টে ১৭০ মিলিয়ন ডলার, জুলাইয়ে ৬৭৯ মিলিয়ন ডলার, আর গত অর্থবছরের ডলার বিক্রির পরিমাণ ছিল ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। তার আগে ২০২২-২৩ অর্থবছরে বিক্রি হয়েছিল ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২১-২২ অর্থবছরের ছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
অন্যদিকে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে ১৮৫ মিলিয়ন ডলার। একই সময়ে কারেন্সি সোয়াপের (আন্তবাজারের কেনাবেচা) মাধ্যমে ব্যাংকগুলো নিজেরা ডলার লেনদেন করেছে মাত্র ৫০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকা’কে বলেন, বর্তমানে রিজার্ভ থেকে কোনো ধরনের ডলার বিক্রি করা হচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলো আন্তব্যাংক হিসাবে ডলার কেনাবেচা করছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ডলার বিক্রি না করার প্রতিশ্রুতির বিষয়ে তিনি মন্তব্য করেননি।
১৯ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে মোট ডলার ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণের শর্তে বিপিএম-৬ হিসাবে তা ১৯ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সেখান থেকে চলতি দায় এবং বকেয়া পাওনা বাবদ ৫ দশমিক ১২ বিলিয়ন বাদ দিলে ব্যয়যোগ্য রিজার্ভ (এনআইআর) দাঁড়ায় ১৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার। অথচ গত ২০ আগস্ট ব্যয়যোগ্য রিজার্ভ ছিল প্রায় ১৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
একই সময়ে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং আইএমএফের মানদণ্ড বিপিএম-৬ মডেল অনুযায়ী ছিল ২০ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ২০২১ সালের ২৫ আগস্ট রেকর্ড রিজার্ভের পরিমাণ ছিল ৪৮.০৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সেপ্টেম্বরে। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার বা ১৬৩ কোটি ৪২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২১ হাজার ৬১১ কোটি টাকা। আর প্রতিদিন আসছে ৭ কোটি ৮০ লাখ ডলার করে। এভাবে রেমিট্যান্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে প্রায় আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে।
আরও খবর পড়ুন:
- চলতি বছর প্রথম ছয় মাসে মেট্রোরেলের আয় ১৯৫ কোটি টাকা
- ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিলেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
- বাইডেন-ইউনূস বৈঠকে সহায়তার অগ্রাধিকার চিহ্নিত হতে পারে
- আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে ভারতের সাড়ার অপেক্ষা
- ‘মধু হই হই’ গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল
- সন্তানের মৃত্যুকে ইস্যু করে লাইমলাইটে থাকতে চেয়েছেন সালমানের মা
- পত্রিকার সম্পাদক-নির্বাহীদের সঙ্গে তথ্য উপদেষ্টার সভা বিকেলে
- তৃতীয় শ্রেণির কর্মচারীর আড়াই কোটির ফ্ল্যাট
- বাবার ২০০ কোটি টাকার সম্পত্তির ভাগ পাচ্ছেন না ৮ মেয়ে
- ক্ষমতার সান্নিধ্যে বিত্তবান সাবেক সচিব খাইরুল
- নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনপ্রিয় পার্টির আত্মপ্রকাশ
- ‘স্যার, কেউ কথা শুনছে না, এভাবে পুলিশ চলে না’
- নামাজে গিয়ে রক্তভেজা শরীরে মায়ের কোলে ফিরল সাইমন
- মরুর বুকে এঁকেবেঁকে চলবে ২৫ হাজার কোটি ডলারের রেলপথ
- অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার
- ‘বাংলাদেশ যা করেছে, সেটা মেনে নেওয়া যায় না’
- বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি
- বরিশাল বিসিক যেন মিজানের ‘বাপ-দাদার’ সম্পত্তি
- অতিরিক্ত আইজিপিসহ আরও ৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- মির্জা আব্বাসের ভাগিনা পরিচয়ে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
- রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ কমিটি
- ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
- বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝোলানোর’ হুমকি দিলেন অমিত শাহ
- বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলুর বিরুদ্ধে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
- ‘শুধু বিচারের বাণী নয়, বিচারকও নিভৃতে কাঁদে’, দুঃখকষ্টের কথা বললেন বিচারকেরা
- ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ










