চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। শুরুতে ভারতকে বাংলাদেশের চেপে ধরা, সেই চাপ সামলে দিনটা ভারতের হয়ে যাওয়া—প্রথম দিনের সারমর্ম তো এটাই। শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খেলা নিয়ে।
চিপকে গতকাল প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে দিনের ম্যাচ। হার্শা দিনের খেলা কম হওয়ার ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় এই ধারাভাষ্যকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’ হার্শা বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করেন।
কম ওভার বোলিংয়ের কারণে আইসিসির থেকে স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ। কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট।
প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি। বাংলাদেশের পেসাররা বেশি ওভার বোলিংয়ের কারণেই অনেক সময় গেছে। কারণ স্বাভাবিকভাবে স্পিনারদের চেয়ে পেসারদের লম্বা রানআপে বোলিং করতে হয়।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা তাঁর টেস্টের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন।
আরও খবর পড়ুন:

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
১৭ মিনিট আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৩ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৬ ঘণ্টা আগে