
নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনপ্রিয় পার্টির (বিপিপি) আত্মপ্রকাশ ঘটেছে। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণার মাধ্যমে নিজেদের আবির্ভাবের ঘোষণা দেয় দলটি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. বকুল হোসেন হৃদয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফা ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এই দল আত্মপ্রকাশ করেছে।
তিনি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে ২০ জন সদস্য রয়েছে। এর মধ্যে আহ্বায়ক হয়েছেন মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. বকুল হোসেন হৃদয়।
কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন মো. বকুল হোসেন হৃদয়, শাহীন খান, স্যামুয়েল দাস, মো. ফরিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. ছাদিয়ার রহমান, মো. রেজাউল করিম, তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ এম মুনতাসীর, মো. আলাউদ্দিন, মো. রহমত আলী, এম এ জলিল, মো. জামাল উদ্দিন রিপন ও মো. মনিরুল ইসলাম। দলটির সদস্যসচিব মো. রবিউল আলম ও সদস্য খন্দকার ডেভিড লেলিন, মো. আনোয়ার হাসান খোকন ও মো. আল আমিন বিশ্বাস
বকুল হোসেন বলেন, ‘শ্রমিক-জনতা এক হও, বাংলার জনতা এক হও, গণতন্ত্রকামী জনতা এক হও’ এটিই আমাদের দলের মূলনীতি।
আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জনপ্রিয় পার্টি সর্বদাই জনগণের মতামত সবার সামনে উপস্থাপন করে জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য উপযুক্ত কর্মসূচি ঘোষণা করবে।
চলমান পরিস্থিতিতে প্রতিনিধিমূলক রাজনৈতিক ব্যবস্থায় বাংলাদেশ জনপ্রিয় পার্টির গুরুত্ব অপরিসীম হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ জনপ্রিয় পার্টির মাধ্যমেই জনগণ শাসনকাজে অংশগ্রহণ করবে। বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনগণের ইচ্ছা ও অভিপ্রায় সরকারের কাছে তুলে ধরবে।

রিজভী বলেন, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে দলটি সচেতন। বিএনপির ভিশন ও পরিকল্পনায় শিক্ষক সমাজকে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে না।
১৪ ঘণ্টা আগে
পরিবহন খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে রিজভী বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসংগত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
১৬ ঘণ্টা আগে
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু চুক্তি নবায়ন না করে নতুন করে চুক্তি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন
১ দিন আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের আত্মদানের এক চূড়ান্ত ফলাফলই হাসিনার ভীত শৃগালের মতো দেশ থেকে পলায়ন। এ সময় তিনি আরও বলেন, ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না।
১ দিন আগে