
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে ছিলেন। তবে আজ রোববার ফেসবুকে পোস্ট দিয়ে তিনি সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব উমামা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম।’
উমামা পোস্টে আরও লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার দীর্ঘদিনের পথচলা। এই জুলাই গণঅভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা-চেতনার জগতকে যেমন পালটে দিয়েছে, তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে! লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে! পরিবর্তিত পরিস্থিতিতে, সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি। যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত হলো।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন, ‘আশা করি, ছাত্র ফেডারেশন দেশের আপামর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরো গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে!’
এ বিষয়ে উমামা গণমাধ্যমকে জানান, ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। এ বিষয়ে দাপ্তরিক সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এখন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন সাকিবুর রনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
প্রসঙ্গত, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নতুন প্রবণতা দেখা যাচ্ছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে সিন্ডিকেট। এর মধ্যে দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবির।
আরও খবর পড়ুন:

প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
১ ঘণ্টা আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাট মেঘনা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে ঘাটের একটি অংশ নদীতে ধসে পড়েছে। এখন ভাঙছে মূল বাজারের অংশ। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।
৩ ঘণ্টা আগে
চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৩ ঘণ্টা আগে