বকেয়া

বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, আহত ৪ শ্রমিক
গাজীপুরের শ্রীপুরে আগস্টের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। পুলিশ তাঁদের সরিয়ে দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে চার শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকদের দাবি। পুলিশ লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছে।

আন্দোলনে যোগ দিতে অন্য কারখানার সামনে শ্রমিকদের ডাক, পুলিশের টিয়ার শেল
দ্বিতীয় দিনের মতো বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন গাজীপুরের কোনাবাড়ীর হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা। তাঁদের আন্দোলনে যুক্ত হতে পাশের পি এন নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের অনুরোধ জানিয়ে ওই কারখানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলে তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ।

দুই মৎস্য প্রকল্পের ৯২ লাখ টাকা ভূমি কর বকেয়া, আদায় অনিশ্চিত
ময়মনসিংহের হালুয়াঘাটে ‘বাউশী ফিশারিজ প্রজেক্ট লিমিটেড’ ও ‘নাগলা ফিশারিজ প্রজেক্ট লিমিটেড’ নামের দুটি বাণিজ্যিক মৎস্য প্রকল্পের ৯২ লাখ ২২ হাজার টাকা ভূমি উন্নয়ন কর বকেয়া থাকার তথ্য পাওয়া গেছে। প্রকল্প দুটির সুনির্দিষ্ট মালিকপক্ষ চিহ্নিত না হওয়ায় কর আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাওনা পরিশোধে বিএসইসিতে স্মারকলিপি, বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৩৪ অনুযায়ী কোম্পানিকে পরবর্তী বছরের নিট মুনাফার ৫ শতাংশ নির্ধারিত অনুপাতে শ্রমিক অংশগ্রহণ তহবিল, শ্রমিক কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। এই আইনি কাঠামোর আওতায় গ্রামীণফোনের ২০১০-২০১২ সময়কালের শ্রমিক অংশগ্রহণ তহবিল












