ডলার

চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার
বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

আমদানির চাপে অস্থির ডলার
দীর্ঘদিন ধরে ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়েছে প্রায় ১ টাকা। বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৩৫ পয়সা।

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বড় ধরনের দরপতনের মুখে পড়েছে মার্কিন শেয়ারবাজার। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রযুক্তিনির্ভর নাসডাক শেয়ারবাজারের সূচক ৫ দশমিক ৫ শতাংশ কমেছে।

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর বিল পরিশোধে ১৬৪ কোটি ২৪ লাখ ডলার ব্যয় হয়েছে। দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করা হয়। আকুর দেনা পরিশোধের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে যা ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার...










