
বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর বিরুদ্ধে গুলশানে এক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন জমির মালিক নুর জাহান বেগম।
তিনি জানান, স্বামী মরহুম আবু ফতেহ ভূঁইয়ার মালিকানা সূত্রে ১৯৬২ সাল থেকে গুলশান-১ এর ১১ রোডের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। কিন্তু ১৯৮০ সালে সেই জায়গা নিয়ে মামলা হয়। ১৯৯৯ সালে নিম্ন আদালত তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল হয়। উচ্চ আদালত ও নিম্ন আদলত ৩০টি রায় দেয়, যার মধ্যে ২৮টি নুর জাহান বেগমের পক্ষে যায়।
বিপক্ষে যাওয়া দুটো রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন তিনি। ২০১৭ সালে প্রধান বিচারপতির আদালতে নুর জাহান বেগমের পক্ষে লিভ টু আপিল গ্রহণ করে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আসে।
নুর জাহান বেগম বলেন, ২০২১ সালে ‘ভূমি দস্যু’ এম এন এইচ বুলু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সহায়তায় নিলামে কিনেছেন দাবি করে দখল করতে আসেন এবং বাড়ির সামনের অংশের কিছু জায়গা দখল করে নেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলকৃত জায়গা নুর জাহান বেগমের পরিবার আবার নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে সংবাদ সম্মেলনে জানান তার বড় ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর বুলু কিছুদিন গা-ঢাকা দেন। এরপর আবারও আমাদের বিএনপি নেতাদের আত্নীয় পরিচয় দিয়ে প্রাণনাশে হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি দখলের করবেন বলছেন।’
অভিযোগের বিষয়ে জানতে এম এন এইচ বুলুর সঙ্গে যোগাযোগের জন্য কোন মোবাইল নম্বর পাওয়া যায়নি।
আরও খবর পড়ুন:

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
৪ মিনিট আগে
কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।
১৩ মিনিট আগে
বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
১৯ মিনিট আগে
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
২৪ মিনিট আগে