রেলপথটির কাজ সম্পন্ন করতে খরচ পড়বে ২৫০ বিলিয়ন ডলার বা ২৫ হাজার কোটি ডলার। আশা করা হচ্ছে, এই প্রকল্পটিতে ১ হাজার ২০০ মাইলের বেশি দৈর্ঘ্যের রেললাইন তৈরি হবে। আর এটি সংযুক্ত করবে মরুর ছয় দেশকে।
প্রকল্পটিকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে দ্য গালফ রেলওয়ে নামে। ইতিমধ্যে কাজ শুরু হওয়া প্রকল্পটি গালফ কো–অপারেশন কাউন্সিলের (জিসিসি) এলাকার যোগাযোগব্যবস্থাকে আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।
উচ্চাভিলাষী এই রেলপথ যে ছয়টি উপসাগরীয় দেশের মধ্য দিয়ে যাবে। সেগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাত।
এসব তথ্য জানা যায় যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের এক প্রতিবেদনে।
দ্য গালফ রেলওয়ের কাজ সমাপ্ত হলে এটি ১ হাজার ২০০ মাইলেরও বেশি এলাকায় বিস্তৃত হবে এবং এই উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন করবে। এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং নগর উন্নয়নেও এটি সহায়তা করবে।
এই বিশাল অবকাঠামো প্রকল্পটি আঞ্চলিক সহযোগিতায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করছে এবং জিসিসির জন্য পরিবহনের একটি নতুন যুগের ইঙ্গিত দেয়।
অর্থনৈতিক এবং পরিবেশগত চাহিদাকে মাথায় রেখে উপসাগরীয় অঞ্চলে এই বিশাল মাপের এই রেল প্রকল্প শুরু করা হয়েছে। গত বছরে তেল থেকে বিপুল রাজস্ব সংগ্রহ এবং শক্তিশালী বাজার এ ধরনের বিশাল অবকাঠামো প্রকল্পগুলোকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় আর্থের জোগান দিয়েছে।
উপসাগরীয় এই রেলওয়ের লক্ষ্য শুধু সীমান্তজুড়ে মসৃণ বাণিজ্য ও পরিবহন সহজতর করা নয়। বরং অর্থনৈতিক একীকরণেও অনুঘটক হিসেবে কাজ করা।
এই রেল নেটওয়ার্কটি প্রধান শহর, বন্দর এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনের আশা জাগাচ্ছে। যা সড়ক ভ্রমণের ওপর নির্ভরতা হ্রাস করার পাশাপাশি পরিবহনের আরও টেকসই ও নিখুঁত পথ দেখাচ্ছে।
ইতিমধ্যে বেশ কয়েকটি সদস্য দেশে প্রকল্পের অগ্রগতি চোখে পড়ছে। সৌদি আরব ২০২৪ সালের মার্চ মাসে রিয়াদ মেট্রোর প্রথম অংশ উন্মোচন করে। বছরের শেষ নাগাদ সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। একে দেশের বৃহত্তর পরিবহন আধুনিকীকরণের প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতেও রেলের উন্নয়ন গতি পেয়েছে। ফেব্রুয়ারিতে ইউএই রেলওয়ে নেটওয়ার্ক চালু করা হয়। যা অত্যাধুনিক রেল অবকাঠামো তৈরিতে দেশের প্রতিশ্রুতিকে সমর্থন করছে।
সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতিগুলো গালফ রেলওয়ে নেটওয়ার্ককে তার অভ্যন্তরীণ সিস্টেমের সঙ্গে সংযুক্ত করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় বাণিজ্য রুটকে উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
গালফ রেলওয়ে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। আর এতে এটি সমগ্র অঞ্চলজুড়ে পণ্য ও যাত্রী চলাচলের উপায়কে পরিবর্তন করার আশা জাগাচ্ছে।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১১ মিনিট আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
২ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৫ ঘণ্টা আগে