
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে গতকাল শনিবার এক বৈঠকে মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্রে এটি জানা যায়।
মোদি নিজে এক এক্স-পোস্টে ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিতে তিন দিনের সফরে মোদি গতকালই যুক্তরাষ্ট্র পৌঁছান।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দিল্লি চলে যান। এরপর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।
জাতিসংঘের একই সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগামীকাল সোমবার দিবাগত রাতে নিউইয়র্কের পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেখানে মোদির সঙ্গে ইউনূসের অবস্থানের সময় না মেলায় তাঁদের মধ্যে বৈঠক হচ্ছে না।
তবে ২৪ সেপ্টেম্বর ইউনূসের সঙ্গে বাইডেনের একটি বৈঠক করা যায় কি না, এ নিয়ে দুপক্ষেই খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন:

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি করেছে তারা। এদিন বিমানবন্দরে একটি বিমানে আগুন ধরে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার ইরকুৎস্কে সন্দেহভাজন প্লেগ সংক্রমণে এক তরুণ বিজ্ঞানীর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রাণঘাতী ব্যাকটেরিয়া থাকা একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার পর সংক্রমিত হয়ে মারা যান ২৮ বছর বয়সী ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা।
৯ ঘণ্টা আগে
দীর্ঘায়ুর রহস্য খুঁজতে গিয়ে ইতালির সার্ডিনিয়া দ্বীপের একটি ছোট পাহাড়ি গ্রাম নতুন করে গবেষকদের দৃষ্টি কেড়েছে। গ্রামটির নাম বোলতানা। গবেষকদের মতে, এখানকার নারীদের শতবর্ষ পর্যন্ত বেঁচে থাকার হার এতটাই বেশি যে, এটিকে বিশ্বের নতুন ‘ব্লু জোন’ (দীর্ঘায়ু মানুষের ঘনত্ব বেশি এমন অঞ্চল) হিসেবে বিবেচনা করা...
৯ ঘণ্টা আগে
একটি নীলকান্তমণি ও হিরার আংটি যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে এগুলো দেখে লন্ডনের বাড়ি থেকে গয়না চুরি হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন জর্ডানের রাজকন্যা ফিরিয়াল। এ ঘটনায় তাঁর সাবেক গৃহকর্মী মারিয়া ভার্জেলিনা তাবোরদা হেনাওর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়েছে।
১০ ঘণ্টা আগে