
সরিষা তেল মিল মালিক বাবার রেখে যাওয়া ২০০ কোটি টাকার সম্পত্তিতে ওয়ারিশ মিলছে না আট মেয়ের। দেশের প্রচলিত আইন উপেক্ষা করে ওই সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করেছে ব্যবসায়ী বাবার দুই ছেলে।
ঘটনাটি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার সানাউল্লাহর ওয়েল মিলের মালিক মৃত সানাউল্লাহর পরিবারের। পিতার সম্পত্তির দাবিতে গত সাত দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তাঁর জীবিত মেয়ে মেহজাবিন, সুফিয়া খাতুন ও তার নাতি নাতনিরা।
আজ শুক্রবার সকালে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাবার বিলাসবহুল বাড়ি, আছে গাড়ি এবং ওয়েল মিল। অথচ জরাজীর্ণ বারান্দায় সন্তান নাতিদের নিয়ে অসহায়দের মতো বসে আছেন মেয়ে মেহজাবিন ও সুফিয়া খাতুন। ভাইয়ের ছেলেরা অন্যান্য রুম ও টয়লেটে তালা দেওয়ায় তাঁরা এখানে অবস্থান করছেন।
দুই ভাই ও আট বোনের মধ্যে সবার ছোট মেহজাবিন বলেন, ১৯৮০ সালে বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা সম্পত্তির ভাগ দিতে অস্বীকৃতি জানায়। শুধু তা–ই নয়, মা শাহেরবানিকেও ভালোভাবে দেখাশোনা করেনি ভাইয়েরা। মা ক্ষুধার জ্বালায় এক মুষ্টি মুড়ির জন্য ছেলেদের দ্বারে দ্বারে ঘুরলেও কপালে জোটেনি খাবার। খাবারের বদলে ছেলেদের কাছ থেকে মিলেছে তিরস্কার।
তিনি আরও বলেন, ‘বাবার এত সম্পত্তি থেকেও আমার মা যেখানে এত কষ্ট ভোগ করে দুনিয়া ত্যাগ করেছে আমরা সেসব সম্পত্তির সঠিক ভাগ চাই।’
এ বিষয়ে কথা হয় বাড়ি দখলে থাকা মৃত সানাউল্লাহর নাতি মাসুদ আলম লিটনের সঙ্গে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দাদা সানাউল্লাহর তাঁর সম্পত্তি দুই ছেলেকেই অর্থাৎ আমার বাবা ও চাচাকে লিখে দিয়েছেন। কোনো মেয়েকে লিখে দেননি। ফলে আমার আট ফুফুর এ সম্পত্তিতে কোনো অধিকার নাই।’
সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত সানাউল্লাহর ৮ মেয়ের ওয়ারিশদের আবেদনে পরিপ্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক করা হয়। মৃত সানাউল্লাহর দুই ছেলের ওয়ারিশেরা ওই বৈঠকে জমির কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেন। তাঁরা ৮ ফুফুকে সম্পত্তি দিতে রাজি নন। এটি হঠকারিতার শামিল।’
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৃত সানাউল্লাহর ছেলের ওয়ারিশগণের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁরা বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে কোনো সাড়া দেননি।

স্বপ্ন ছিল, বর্জ্য হবে সম্পদ। সেই লক্ষ্যেই রংপুরে নির্মাণ করা হয়েছিল জৈব সার উৎপাদন প্ল্যান্ট। কিন্তু প্রায় সোয়া দুই কোটি টাকার প্রকল্পটি এক দশকেও চালু না হওয়ায় এখন উল্টো বর্জ্যের স্তূপ, দুর্গন্ধ ও পরিবেশদূষণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে নগরবাসীকে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় আশির দশকে নির্মিত পৌর বাস টার্মিনাল ভবন ও যাত্রীছাউনির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবু একতলাবিশিষ্ট ঝুঁকিপূর্ণ এই ভবন ও ছাউনিতেই প্রতিদিন হাজারো যাত্রীকে পরিবহনসেবা নিতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
জয়পুরহাটের কালাইয়ে তালোড়া বাইগুনি খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কোথাও কোথাও কিছু কাজ করা হয়েছে। কোথাও আবার কোনো কাজই করা হয়নি। এ ছাড়া শ্রমিকের তালিকায় প্রকল্পের সভাপতির স্বজন ও বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে এখনো খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছ
৩ ঘণ্টা আগে
সরকারি খামারের গরুর খাবারের সঙ্গে পোলট্রি মুরগির খাবারের উপাদান দেওয়ার শর্ত দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)। সালমোনিলা কিলার (ব্যাকটেরিয়া প্রতিরোধী ওষুধ) নামের এই উপাদান দেওয়ার শর্ত রয়েছে বগুড়া ডেইরি খামারের গোখাদ্যের দরপত্রে।
৩ ঘণ্টা আগে