
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বাসায় র্যাব-১০ এর অভিযানে দুই কোটি টাকা উদ্ধার করা হয়েছে দাবিতে দুটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে সারজিস আলমের বাসায় র্যাবের অভিযান চালানোর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবি দুটি ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে ‘কলিজা-Koliza’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ছবি দুটির ক্যাপশনে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম!’ তবে পোস্টটির এডিট হিস্ট্রি যাচাই করে দেখা যায়, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে দেওয়া পোস্টটি সম্পাদনা করে গত রাত ৩টা ৪৫ মিনিটে ছবিগুলো যুক্ত করা হয়েছে। পোস্টটির আগের সংস্করণ ছিল ‘মাশা আল্লাহ, কন্যা সন্তান বোঝা নয়, আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত।’
প্রসঙ্গত, প্রথমদিকে টাকার ছবিগুলো ওপেন সোর্স অনুসন্ধানে পাওয়া যায়নি। ফ্যাক্টচেক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে ধারণা করা যায়, ছবিগুলো গত রাতেরই কারও তোলা। এসব ক্ষেত্রে ওপেন সোর্সে ছবি পাওয়া যায় না।
আরও খবর পড়ুন:

বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীকে জোর করে ৬৫ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১৯ ঘণ্টা আগে
দিল্লিতে কনফারেন্সে অংশ নিতে প্রথমবারের মতো প্রকাশ্যে শেখ হাসিনা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
চলন্ত ট্রেনে বিএনপির নেতা-কর্মীরা চাঁদাবাজি করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাতাহাতির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে গত ২৯ সেপ্টেম্বর ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওটি শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ১ লাখ ৬ হাজারের বেশি বার দেখা হয়েছে।
২ দিন আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রাষ্ট্রপতির চেয়ারে’ বসেছিলেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে