
আগামী মঙ্গলবার সারা দেশ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ রোববার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে প্রাণহানির মধ্যে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন তিনি।
আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেছেন নাহিদ ইসলাম। সমন্বয়কদের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে এই বিবৃতি শেয়ার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়—আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানগুলোতে ‘শহীদ স্মৃতিফলক’ উন্মোচন; সারা দেশে বিক্ষোভ ও গণ-অবস্থান; ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ।
পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’ স্লোগান নিয়ে সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান ‘লংমার্চ টু ঢাকা’। দুপুর ২টায় শাহবাগে জমায়েত।
বিবৃতি নাহিদ ইসলাম বলেন, ‘সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’

প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ শহরগুলোর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধি করে শহরাঞ্চলে মানুষের চাপ কমানো একটি কার্যকর বিকল্প হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে
২৮ মিনিট আগে
বাংলাদেশ-কানাডা সম্পর্কের বিষয়ে কানাডার হাইকমিশনার বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমদিকের স্বীকৃতিদাতা দেশগুলোর একটি কানাডা। দেশটি বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় গত ৩০ জুন হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
২ ঘণ্টা আগে
ফারাক্কা নির্মাণের প্রায় ৫০ বছর হয়ে গেছে। তাই এটি ভারতের জন্য কতটা কার্যকর এবং বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়ছে, তা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। ফারাক্কা ধ্বংস নয়, ‘ডিকমিশন’ বা কার্যক্রম বন্ধ করার বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে।
২ ঘণ্টা আগে