অভিযান

অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকে আটক, পরে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে ডা. জিন্নাহর মালিকানাধীন নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে এ অভিযান চালানো হয়। এ ঘটনার পর অর্থ লেনদেনের মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।

রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৩, ইয়াবা উদ্ধার
খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিভিন্ন মামলায় ও অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।












