আজকের ফ্যাক্টচেক

ফ্যাক্টচেক /বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ধর্মঘটের সমর্থনে ঢাকার রাজপথে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ফ্যাক্টচেক /ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ সমাপ্তির চুক্তি দাবিতে ছড়ানো ট্রাম্পের বক্তব্যটি পুরোনো
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও যুক্ত করে বলা হচ্ছে, তিনি এইমাত্র দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তির ঘোষণা দিয়েছেন।

ফ্যাক্টচেক /পশ্চিমবঙ্গে পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ভিডিওকে যশোরে সাম্প্রদায়িক হামলা বলে প্রচার
গতকাল রোববার (৮ নভেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উদ্যাপিত হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশের যশোর জেলার কালীরবাজারে কালীপূজার মণ্ডপে আগুন দিয়েছে জঙ্গিরা’।

ফ্যাক্টচেক /পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নামে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার
পোশাক কারখানায় সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা দাবি ও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।




-ee29ba-256x144.webp)







