মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার নিজ বাড়িতে পুলিশের টহল জোরদার করতে দেখা গেছে। শনিবার রাত পৌনে ১২টায় একটি পুলিশের গাড়ি দেখা যায় সাকিবের বাড়ির প্রধান গেটে।
মূল ফটকের বাইরের সড়কে টহল দেওয়া এক পুলিশ সদস্য আজকের পত্রিকাকে জানান, নিরাপত্তা জোরদার করতেই সদর থানা থেকে তাঁরা দায়িত্ব পালন করছেন। তবে স্বাভাবিক অবস্থায় এমপি সাকিবের বাড়িতে কখনো পুলিশের টহল দেখা যায়নি বলে এক এলাকাবাসী জানান। তিনি আরও বলেন, সাকিব বাইরে ক্রিকেট খেলছে। কিন্তু দেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া না থাকায় ফেসবুকে দেখলাম বিষয়টি অনেকে ভাল চোখে দেখছে না। এজন্য নিরাপত্তা বাড়তে পারে।
প্রসঙ্গত, সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে নিয়ে কোটা বৈষম্য আন্দোলন নিয়ে নীরব ভূমিকা থাকায় তাঁদের ভক্তরা কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানা বিরুপ মন্তব্য করছেন। দুজনই সরকার দলীয সংসদ সদস্য হলেও ক্রিকেটার হিসাবে অনেক ভক্তই তাঁদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে।
সাকিব বর্তমানে আছেন কানাডায়, সেখানে তিনি খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। কদিন আগে কানাডার মাঠেই এক ভক্তের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় কোটা সংস্কার আন্দোলনে তাঁর নীরব ভুমিকা নিয়ে ৷

বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২৭ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে