
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ইব্রাহিম খলিল নিজে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলাটি করেন।
এ ঘটনায় আজ রোববার ভোরে সাচড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এজাহারভুক্ত আসামি। পারভেজকে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক রিপন চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন পৌর বিএনপির সহসভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাঈদুর রহমান লিটন, তাঁর ভাতিজা অর্নম, হাসাননগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান মহাজন, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর, পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফাইম ও সাচড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ।
পরিদর্শক রিপন চন্দ্র দাস আজকের পত্রিকা'কে বলেন, ‘মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাতজন নেতার নাম উল্লেখ এবং ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরই মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম বাজার কেন্দ্রীয় মন্দিরের সামনে পূজামণ্ডপে অনুদান দিতে গেলে সহকারী অ্যাটর্নি জেনারেল ও বিএনপি নেতা এ বি এম ইব্রাহিম খলিল হামলার শিকার হন। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িতে ডিম নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। এতে ইব্রাহিম খলিলসহ তাঁর কয়েকজন আহত হন। এরপর বিকেলে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলার পেছনে বিএনপির নেতা-কর্মীকে দায়ী করেন তিনি।
ইব্রাহিম খলিল জানান, তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহগণমাধ্যম সম্পাদক।
আরও খবর পড়ুন:

মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৯ মিনিট আগে
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ত্রুটিগুলো সংশোধন করে সেবা কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন নিহত নবজাতকদের একজনের বাবা। আজ শনিবার রাজধানীর হলিডে ইন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার অনুসারীদের মধ্যে গোলাগুলি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে খুলশী থানাধীন লেকভ্যালি আবাসিক এলাকা এবং আকবরশাহ থানাধীন...
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে