
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভোলার বোরহানউদ্দিনের চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৮, বরিশাল অঞ্চলের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য জানিয়েছেন।

ভোলার সদর উপজেলায় পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) c। পরে ভোলা সদর হাসপাতালে ডোপ টেস্টে তাঁদের শরীরে অ্যামফিটামিনের (মাদকদ্রব্য) উপস্থিতি শনাক্ত হয়।

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে সাত বছরের শিশু মো. ইসমাইল হোসেনের বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবক শিশুটিকে হত্যার দায় স্বীকার করেছেন...