রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের একটি নৈসর্গিক ও পর্যটনসমৃদ্ধ জেলা। কাপ্তাই লেক, পাহাড়ি প্রকৃতি, আদিবাসী সংস্কৃতি ও পর্যটনকেন্দ্রের জন্য জেলাটি বিশেষভাবে পরিচিত। জেলার বিভিন্ন এলাকার ঘটনা, উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক সংবাদ জানতে এই পেজে নিয়মিত আপডেট পাওয়া যাবে। এছাড়া রাঙ্গামাটি সদর, কাপ্তাই, কাউখালী, বাঘাইছড়ি, বরকল, লংগদু, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি ও নানিয়ারচর উপজেলার খবরও এখানে পাওয়া যাবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।

রাঙামাটির বিলাইছড়ির দুমদুমিয়া এলাকায় বিজিবির হেফাজত থেকে দুই ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিজিবির দাবি, শতাধিক পাহাড়ি নারী-পুরুষ টহল দলে হামলা চালিয়ে তাঁদের নিয়ে যান। ঘটনায় নিরাপত্তা জোরদার ও আইনানুগ কার্যক্রম চলছে।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় বিদ্যুতায়িত হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য রাঙামাটির নানিয়ারচরে বৌদ্ধ ধর্মীয় রীতিতে সম্পন্ন হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের একতরফা সিদ্ধান্ত পরিহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সর্বস্তরের নাগরিক সমাজ। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।