জামালপুর
উত্তর-মধ্যাঞ্চলের জেলা জামালপুর, যা যমুনা নদীর তীরবর্তী এলাকা এবং কৃষি, শিক্ষা ও ঐতিহাসিক স্থানগুলোর জন্য পরিচিত। এই পেজে জামালপুর জেলার বিভিন্ন উপজেলা—যেমন জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, ও বকশীগঞ্জ—সহ জামালপুরের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ জামালপুর জেলার খবর পাওয়া যাবে।

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর
কার্যাদেশ অনুযায়ী, কাজ শুরুর আগে প্রতিটি প্রকল্পের স্থানে কমিটির সভাপতির নাম ও বরাদ্দের পরিমাণ উল্লেখ করে সাইনবোর্ড স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেননি বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রকল্পের তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন এবং ওয়েবসাইটে প্রকল্পের বিস্তারিত

১৬ ডিসেম্বর ঘিরে কামালপুর সীমান্তে আট দলে ভাগ হয়ে পাহারায় বিএনপি
১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। আটটি দলে ভাগ হয়ে আজ বুধবার রাত থেকে সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন তাঁরা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাশাপাশি সীমান্তে নজরদারি করছেন বিএনপির...

দুই কোটি টাকার কাজ কাগজে-কলমে বাস্তবায়ন, তালিকা দিচ্ছে না প্রশাসন
জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় দুই কোটি টাকার টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের তালিকা নির্ধারিত মেয়াদ শেষের পাঁচ মাস পরও প্রকাশ না হওয়ার অভিযোগ উঠেছে। পিআইও সব প্রকল্প শতভাগ বাস্তবায়নের দাবি করলেও তালিকা প্রকাশের বিষয়ে তদন্তের কথা বলেছেন জেলা প্রশাসক।

ডিজেল-পেট্রল কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে পরিমাপে ডিজেল ও পেট্রল কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।












