
রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে তারা। আজ রোববার দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।
আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান।
ওসি বলেন, ‘দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে। তবে আমাদের পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই বাড়ির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও রয়েছে বলে জানা গেছে।
বাড়িটির তত্ত্বাবধায়ককে (ম্যানেজার) ঘটনাস্থল থেকে আটক করেছে যৌথ বাহিনী। গাড়িগুলোর মালিকানা ও বৈধতা সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে যৌথ বাহিনীর উপস্থিতি ঘিরে এলাকাজুড়ে কৌতূহল বিরাজ করছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী কিছু জানায়নি। তাদের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে বলে ধারণা করা হচ্ছে।
আরও খবর পড়ুন:

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে