বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, যা ৬টি জেলার সমন্বয়ে গঠিত। বরিশাল জেলা এই বিভাগের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। বরগুনা ও পটুয়াখালী উপকূলীয় সৌন্দর্য ও পর্যটনের জন্য পরিচিত। ভোলা দেশের বৃহত্তম দ্বীপ জেলা হিসেবে গুরুত্বপূর্ণ। ঝালকাঠি ও পিরোজপুর নদীবেষ্টিত পরিবেশ ও কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত। এই জেলাগুলো মিলিতভাবে বরিশাল বিভাগের অর্থনীতি, মৎস্য ও কৃষিখাতকে সমৃদ্ধ করছে।

পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে ১২ বছরের এক শিশু ও তার মাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। মারধরের পর ভয়ে ওই পরিবার চার দিন ঘরের ভেতর অবরুদ্ধ ছিল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আজ মঙ্গলবার সকালে তাঁদে

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।

ঢাকার ধোলাইপাড় এলাকায় ভাড়া বাসায় থাকত জিকিরুল ওরফে জুয়েল মৃধা দম্পতি। গত বৃহস্পতিবার গভীর রাতে জিকিরুল ওরফে জুয়েল মৃধা তাঁর স্ত্রী মোসা. ইয়ানুর বেগমকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। হত্যার পর থেকে ইয়ানুরের স্বামী জিকিরুল ওরফে জুয়েল মৃধা পলাতক।