ভোলা
ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা, যা দেশের সর্ববৃহৎ দ্বীপ হিসেবে পরিচিত। মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত এই অঞ্চলে মৎস্য, কৃষি ও প্রাকৃতিক সম্পদভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছে। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, মনপুরা, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করা দরকার, সব করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে।

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান
ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪)। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ
ভোলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি আয়োজন করতে চায় ছাত্রশিবিরের কলেজ শাখা। অন্যদিকে, একই দিনে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কলেজ শাখা। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে...












