মোটরসাইকেল

মাওয়া যাওয়ার পথে এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে...

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর বন্ধুর মৃত্যু
বয়স তাদের সতেরো থেকে বাইশের মধ্যে। কৈশোর আর তারুণ্যের উদ্দামতায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিল বাজারের দিকে। তীব্র গতিতে ছুটছিল তাদের মোটরসাইকেল। আর সেই গতিই কেড়ে নিল তিনটি তাজা প্রাণ।

ট্রাক্টরের তেল ফুরিয়ে বিপাকে চোর, আগন্তুককে ভুলিয়ে মোটরসাইকেল নিয়ে চম্পট, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাহেন্দ্র ট্রাক্টর চুরির পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে বিক্রির চেষ্টার সময় তামিম নামে এক কিশোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে ইসলামপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। ইসলামপুর থানা-পুলিশ তাকে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন মা-বাবা, গাড়ির ধাক্কায় গেল প্রাণ
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুসন্তান নিহত হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।











