
দুই দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ। ঢাকার কাছে আজ বৃহস্পতিবার সকাল ৬টার পর ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
ভারতীয় ভূমিকম্পবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।
স্থানীয় সময় আজ সকাল ৬টা ১৪ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ৩০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের হিসাব অনুসারে, এই ভূমিকম্পও ঢাকার অদূরে নরসিংদীতে এটির উৎপত্তি।
এই ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতেই। শিবপুর উপজেলার পাটুয়ারপাড় এলাকায়। এই ভূমিকম্প রাজধানী ঢাকায়ও অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে শহরের বিভিন্ন এলাকায় এই কম্পন টের পান অনেকেই।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা তিনি জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১ এবং এটি হালকা ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শিবপুর এলাকা।
ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার (কিছু তথ্যে ২৭ কিলোমিটার উল্লেখ) এবং এর উৎপত্তি টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ও নরসিংদীর প্রায় ৩ কিলোমিটার উত্তরে।
তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কমছে না গরমের অস্বস্তি। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে এমন গরম অনুভূত হতে পারে। তবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে সামান্য। দেশের অন্যান্য অঞ্চলেও আগের দিনের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১০৯ মিলিমিটার। আজ শুক্রবার ছুটির দিনে ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী।
১৫ ঘণ্টা আগে
দেশের বেশির ভাগ অঞ্চল গতকাল বুধবার ছিল বৃষ্টিশূন্য। এ কারণে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুর জেলার রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ দিন আগে
দেশের উত্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে। আবার দক্ষিণে খুলনা, বরিশালে তাপপ্রবাহ বয়ে চলছে। কিন্তু গরম পড়ছে সারা দেশেই। এই সময় বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। আবার বৃষ্টি বন্ধ থাকলে গরম বাড়বে।
৩ দিন আগে