ট্রাক চাপা

নামাজ পড়ে ফেরার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকচাপায় করিমনচালক নিহত
কুষ্টিয়ার খোকসায় ডাম্প ট্রাকচাপায় মুন্না (১৯) নামে শ্যালো ইঞ্জিনচালিত করিমনের এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত
সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের চাপায় নূর জাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর জাহান বেগম ওই এলাকার রুস্তম আলী মণ্ডলের স্ত্রী।





