বোরহানউদ্দিন

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু তোলায় আটক ৫ জনের জরিমানা, মুচলেকায় ছাড়া
ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি খননযন্ত্র (ড্রেজার) ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

বোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দের দাবি, প্রশাসনের হিসাবে ২৪
ভোলার বোরহানউদ্দিনে অসহায়, দুস্থ ও জেলে পরিবারের জন্য বরাদ্দ সরকারি চাল জব্দ করা হয়েছে। কুতুবা ইউনিয়ন পরিষদ থেকে দুটি অটোরিকশায় করে চাল অন্যত্র নেওয়ার পথে ৩৩ বস্তা চাল জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন অটোরিকশার চালক আলাউদ্দিনসহ দুজন। তবে উপজেলা প্রশাসনের কার্যালয়ে নেওয়া হয়েছে ২৪ বস্তা চাল। জব্দের দাবি

ভোলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু
ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় তাঁদের বাবা আহত হন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬
ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।












