
কুড়িগ্রামের উলিপুরে ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কৃষক জয়নাল আবেদীন এ বছর ৩৩ শতক জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করেছেন। ভালো ফলন পাওয়ায় তিনি লাভের আশা করছেন।

ভুট্টা ও ধানের বস্তা চুরি ঠেকাতে রাতে নিজের চাতালে পাহারা দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক প্রবীণ ব্যবসায়ীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর মাস্টারপাড়ার কাদের চাতালে আজ শুক্রবার ভোরে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম খায়রুল ইসলাম (৭২)।

সস্তা সুদ ও সহজ শর্তে অর্থায়নের মাধ্যমে গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। ওই তহবিল থেকে কৃষকদের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ঋণ দেওয়া যাবে। ঋণের সুদের হার হবে ৪ শতাংশ।