
রাঙামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকায় পথ হারিয়ে আটকে পড়া চার পর্যটককে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন উদ্ধার করেছে। বৃষ্টিতে পাহাড়ি পথ পিচ্ছিল হওয়া এবং সন্ধ্যা নেমে আসায় তাঁরা পথ হারান। প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে।

মহাসংঘদান অনুষ্ঠানে বন্দুকভাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দেড় শতাধিক ভিক্ষুকে সদ্ধর্ম অনুশীলনের জন্য সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের মধ্যে দানসামগ্রী বিতরণ করা হয়।

রাঙামাটির কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ শিকারবিরোধী অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা এবং ৩৩ হাজার বর্গফুট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

রাঙামাটিতে এক আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ এবং বিশেষ করে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সাংস্কৃতিক ও নারীবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে। সভায় পর্যটকদের আচরণ, ভূমি, বন, জীববৈচিত্র্য ও স্থানীয়দের অধিকার নিয়ে উদ্বেগের ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।