
বরগুনার আমতলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের পূর্ব মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হিরণ গাজী (৫০)। তিনি চেয়ারম্যান পদপ্রার্থী মোতাহার উদ্দিন মৃধার সমর্থক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় আমতলী সদর ইউপি নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ পাওয়া গেছে, দুজন প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা ও আবুল বাশার নয়ন মৃধা ভোটারদের টাকা বিতরণ করছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে আবুল বাশার মৃধার সমর্থক ইউসুফ, কাদের সরদার, শহীদ মালাকারসহ ৪০-৪৫ জন পূর্ব মহিষডাঙ্গা গ্রামে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় মোতাহার মৃধার সমর্থক হিরণ গাজীসহ ১০-১২ জন তাঁদের টাকা দিতে বাধা দেন। তাতে ক্ষিপ্ত হন নয়ন মৃধার সমর্থকেরা।
একপর্যায়ে নয়ন মৃধার সমর্থকদের ছুরিকাঘাতে হিরণ গাজী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পূর্বশত্রুতার জেরে নির্বাচনকে কাজে লাগিয়ে আবুল সরদারের ছেলে কাঁদের সরদার ও তাঁর লোকজন হিরণকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শী মিলন সরদার ও দেলোয়ার সরদার বলেন, ‘আবুল বাশার নয়ন মৃধার সমর্থকেরা গ্রামে টাকা বিতরণ করছিলেন। মোতাহার মৃধার সমর্থক হিরণ গাজীসহ ১০-১২ জন তাতে বাধা দেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নয়ন মৃধার সমর্থকেরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। আমরা তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাদেরও তাঁরা ধাওয়া করেন।’
নিহত হিরণ গাজীর স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘মোর কিছুই রইল না। ওরা মোর স্বামীরে মাইর্যা হালাইছে। মুই অ্যাইয়ার বিচার চাই।’
চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা বলেন, ‘আবুল বাশার নয়ন মৃধার নেতৃত্বে তাঁর ভাই পান্নু মৃধা, আজাদসহ ৪০-৫০ জন গ্রামে ঢুকে টাকা বিতরণ করছিল। এ সময় আমার লোকজন ঘোড়া ঘোড়া বলে ডাক-চিৎকার করে। তাতে ক্ষিপ্ত হয়ে আমার সমর্থক হিরণ গাজীকে তারা ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
তবে অপর চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার নয়ন মৃধা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি গতকাল আমার ব্যবসার কাজে বাসায় সিসি ক্যামেরার আওতায় ছিলাম। মোতাহার মৃধা তাঁর লোকজন দিয়েই হিরণকে হত্যা করে পরিকল্পিতভাবে আমার ওপর দায় চাপাচ্ছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, ছুরিকাঘাতে আহত হিরণ হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, ভোটারদের টাকা দেওয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হিরণ গাজী নামের একজনকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, মামলা জটিলতার কারণে এই ইউপিতে যথাসময়ে নির্বাচন হয়নি। সর্বশেষ ২০১৯ সালের ২৫ জুলাই নির্বাচন হয়। ওই নির্বাচনের ধারাবাহিকতায় পাঁচ বছর পর গত ১০ মার্চ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহণ হবে।

ডাসার উপজেলায় এক পীরের মাজারে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
১৪ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৩ মিনিট আগে
সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, ‘নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’ আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
৩১ মিনিট আগে
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বেলা ১১টায় কালিশুরি এসএ ইনস্টিটিউশন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩৫ মিনিট আগে